দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ ইউএস বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা, অবসরপ্রাপ্ত খাদ্য বিভাগের কর্মকর্তা আলহাজ গাজী আবুল কাশেম আজ শুক্রবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ্বশুর।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘বাবা ক্যানসার সারভাইভরস ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া তিনি ভালোই ছিলেন। কিন্তু হঠাৎই আজ সকাল সাড়ে ১০টায় অসুস্থ বোধ করেন। তার কিছুক্ষণ পরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
মৃত্যুকালে গাজী আবুল কাশেম স্ত্রী এবং পাঁচ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গাজী আবুল কাশেম। কর্মজীবনের শুরুতে কিছুকাল তিনি শিক্ষকতা করেন। এরপর সরকারের খাদ্য বিভাগে যোগ দেন।
দুই দশকেরও আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি খুলনা শহরে বসবাস করেন। ২০১৪ সাল থেকে সন্তানদের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করেছেন।
সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র এ কে এম হারুন অর রশীদ জাপানে কর্মরত আছেন। কন্যাদের মধ্যে সাজিয়া আফরিন, দিলরুবা পারভীন ও শারমিন আক্তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
শুক্রবার বিকেল ৪টায় বারিধারা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পূর্বাচল আমেরিকান সিটিতে মরহুম গাজী আবুল কাশেমকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৪ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৪ ঘণ্টা আগে