রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে তাহমিনা আক্তার তানিশা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তানিশার চাচা মেহেদী হাসান জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাবুরপাড়া গ্রামে। তানিশার বাবার নাম আবুল কালাম। তারা যাত্রাবাড়ি মৃধাবাড়ি জিয়াস্মরনীতে থাকে। দুই বোনের মধ্যে তানিশা ছিল ছোট।
মেহেদী হাসান আরও জানান, দুপুরে তানিশাসহ তার দাদি শাহনাজ বেগম, ফুফু কানিজ ফাতেমা, তানিশার বড় বোন তানজুমা মিলে একটি ব্যাটারিচালিত রিকশা যোগে ডেমরা ডগাইরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। রিকশাটি কোনাপাড়া পৌঁছালে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তানিশা। এতে তার মাথায় ও হাতে আঘাত লাগে। পরে তানিশাকে ডেমরা ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তানিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওবায়দুল হকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবার ও স্থানীয়রা। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারে দুটি দল কাজ করছে।
২ মিনিট আগে
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার সময় তাঁদের আন্দোলন চলমান ছিল।
৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক সন্তানের জননী আজ সোমবার বিকেলে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর (ঝুমুর) মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গৃহবধূ ঝুমুর খানম সেতু প্রবাসী স্বামী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনকে ভিডিও কলে রেখে
১২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
২১ মিনিট আগে