Ajker Patrika

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপিতে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি চিহ্নিত করে তা কমানোর উপায় নির্ধারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) আর্থিক সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এ সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ডিএমপি। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আনিছুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত চিত্র জানতে প্রতিটি নাগরিকের মৃত্যু সনদে মৃত্যুর প্রকৃত কারণ উল্লেখ করা প্রয়োজন। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়া জোরদার করতে হবে।

সভায় জাতীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনার একটি একক তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পুলিশের তথ্যের সঙ্গে ঢাকার হাসপাতালগুলোর তথ্য যুক্ত করে সমন্বিত গবেষণার প্রস্তাবেও সমর্থন জানানো হয়।

সভায় যানবাহনে সিটবেল্ট ও শিশুদের জন্য নিরাপদ আসন নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন পরিবেশ অধিদপ্তর, রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ ও বিআইজিআরএসের প্রতিনিধিরা। বিআইজিআরএসের এক প্রতিনিধি জানান, ট্রাফিক আইন প্রয়োগের দক্ষতা বাড়াতে ইতিমধ্যে ৪০০ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভায় বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর, ডিএমপির আটটি ট্রাফিক জোনের উপকমিশনার এবং পরিবেশ অধিদপ্তর ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত