
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সরকারি জায়গা দখল করে নার্সারি পরিচালনার দায়ে আটটি নার্সারির মালিককে জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ওই ওয়ার্ডের সবজি বাগান এলাকায় ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করা হয়।
এ ছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি পরিচালনার দায়ে আটটি পৃথক মামলায় আট নার্সারি মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের রোববার সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি জায়গা থেকে সব গাছ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরীর উন্মুক্ত স্থান সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ...
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আলোচিত পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামসহ ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়...
১ ঘণ্টা আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে...
২ ঘণ্টা আগে
পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৯ ঘণ্টা আগে