
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হার্জিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের বাহিরচর ষোলদাগ গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তাঁর পিঠে গুলি করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়েও আঘাত করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজকের পত্রিকাকে জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তাঁরা কাউকে চিনতে পারেননি।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দিনের আলোয় ঘটনা ঘটলেও কাউকে চিনতে পারিনি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি।’

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করছে।
৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন মাহবুব উল আহসান উল্লাস নামের এক সাংবাদিক। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে মো. হাসান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাইসহ দুজন। ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগে