
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদে চাপাইর ব্রিজের পশ্চিমে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে অঙ্কিতা রানী (২) নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। তবে, একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় মণি দাস (৯) এখনো নিখোঁজ রয়েছে। তার সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে বিসর্জন দেওয়া হচ্ছিল। হিজলতলী এলাকার একটি প্রতিমা বিসর্জনের সময় যাত্রীবোঝাই নৌকাটি হঠাৎ ডুবে যায়।
নৌকায় থাকা অধিকাংশ লোক সাঁতরে তীরে উঠতে পারলেও আড়াই বছরের অঙ্কিতা এবং ৯ বছরের তন্ময় নিখোঁজ হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
নিখোঁজ তন্ময়ের বাবা তাপস মণি দাস জানান, ‘আমরা সবাই নৌকার ওপরে ছিলাম, আর বাচ্চারা নিচে ছিল। বারবার বলার পরও তারা ওপরে আসেনি। নিচে আনন্দ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটল।’
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৭টা থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে এবং সকাল ১০টার দিকে শিশু অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ তন্ময়কে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
১ ঘণ্টা আগে