প্রায় চার দিন পর নিভল বঙ্গবাজারের আগুন। আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিভেছে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি।
গত মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারে আগুন লাগে। ওই দিন ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট সেনা ও বিমানবাহিনীর সহযোগিতায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবারের আগুনে বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে আগুনের ঘটনায় অন্তত ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকান পুড়েছে অন্তত পাঁচ হাজার। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকারও বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। টিনশেড মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’
বঙ্গবাজার এলাকায় ছোট-বড় ৯টি মার্কেট আছে কাপড়ের। খুচরা ও পাইকারি ক্রেতাদের কাছে এসব মার্কেট খুবই জনপ্রিয়। ৯টি মার্কেটের মধ্যে আগুনে পুড়েছে গুলিস্তান হকার্স মার্কেট, মহানগর কমপ্লেক্স, আদর্শ মার্কেট, এনেক্সকো টাওয়ার, বাংলাদেশ সুপার মার্কেট, বঙ্গ ইসলামিয়া মার্কেট এবং বঙ্গ হোমিও মার্কেট। আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সব দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির পরিচালক হাজি মো. শাহাবুদ্দিন দাবি করেছেন, এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এখনো ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করতে পারিনি। তবে ৫ হাজার দোকান পুড়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ কত হবে, সেটা এখনই বলা সম্ভব নয়। এসব দোকানে কতজন কর্মচারী ছিলেন হিসাব নেই।’
আরও পড়ুন:

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
১৪ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
১৭ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ মিনিট আগে