
রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। এতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অন্তত ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গতকাল বুধবার রাত ১২টার পর এই মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে।
আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষার সময় পুলিশের ওপরও হামলা হয়। এমন অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা অন্তত ৩৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে গতকাল রাত ১২টার পর।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই থানায় গতকাল পর্যন্ত বঙ্গবাজারের ছয়জন ব্যবসায়ী জিডি করেছেন।
পুলিশের জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। ব্যবসায়ীদের পক্ষ থেকে ইনস্যুরেন্স ক্লেইম করার জিডির বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর মোহাম্মদ।
এদিকে বঙ্গবাজার এনেক্সকো ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে একটি অনলাইন কেন্দ্রে জিডি করা হচ্ছে। এখানে ব্যবসায়ীরা এসে তাঁদের ইনস্যুরেন্স ক্লেইমের জন্য জিডি করে যেতে পারবেন। আজকেই এই জিডি কেন্দ্রটি উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর পাইকারি ও খুচরা কাপড়ের মার্কেট বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতে। বঙ্গবাজার কমপ্লেক্সসহ কাছাকাছি চারটি মার্কেট পুড়ে যায়। আরও অন্তত তিনটি মার্কেট আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে প্রায় ২৪ ঘণ্টা টানা কাজ করে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
অগ্নিকাণ্ডে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বঙ্গবাজার দোকান মালিক সমিতি। অন্তত ১ হাজার কোটি টাকার ওপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
১৬ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
১৯ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ মিনিট আগে