
ডলফিন জরিপের ফলাফল ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমীক্ষার ফলে প্রায় ৬৩৬টি দল বা ১ হাজার ৩৫২টি গাঙ্গেয় বা নদীর ডলফিনের উপস্থিতি নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের বন ভবনে ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেঁচে থাকুক’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৪ উপলক্ষে সমীক্ষার ফলাফল ঘোষণা করেন তিনি। এ ছাড়া অনুষ্ঠানে সাইটিস ডিজিটাল সার্টিফিকেশন ওয়েবসাইট উদ্বোধন করেন উপদেষ্টা।
তিনি বলেন, দেশের নদী ও জলাশয়ে মিঠাপানির ডলফিনের উপস্থিতি আমাদের পরিবেশের স্বাস্থ্য নির্দেশ করে। ডলফিন টিকিয়ে রাখতে নদী ও জলাশয়ের দূষণ রোধ এবং পানির প্রবাহ ঠিক রাখতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডলফিন রক্ষায় স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
বন রক্ষায় বন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, কাজের গতি বাড়াতে হবে এবং যেকোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। বন কর্মকর্তাদের সহায়তার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। ঝুঁকি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
উপদেষ্টা আরও বলেন, দেশীয় প্রজাতির গাছ লাগানো বন বিভাগের প্রধান দায়িত্ব। গাছ কাটার বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য বনরক্ষীদের প্রতি আহ্বান জানান।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, উপপ্রধান বন সংরক্ষক ও সুফলের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ’ বইমেলার উদ্বোধন করেছেন তাঁর বাবা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে
৬ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে চাল না পেয়ে উপজেলা মৎস্য দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন জেলেরা। উপজেলার শ্রীপুর ইউনিয়নের শতাধিক জেলে বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে এই বিক্ষোভ করেন। বিতরণ তালিকায় নাম থাকা সত্ত্বেও চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ জেলেদের।
৮ মিনিট আগে
বিজু উপলক্ষে পদ্মা নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল ও শান্তি কামনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা। আজ রোববার পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম শিক্ষার্থী পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
১৯ মিনিট আগে
ট্রাফিক সিগনাল অমান্য করে অনেক গাড়ি জেব্রা ক্রসিংয়ে ওপরে চলে আসে, এ সময় তৃতীয় লিঙ্গের সদস্যরা তাদের আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন। পাশাপাশি যারা আইন মেনে গাড়ি চালিয়েছেন, তাদের রজনীগন্ধা ফুল...
১ ঘণ্টা আগে