
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ’ বইমেলার উদ্বোধন করেছেন তাঁর বাবা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী এই বইমেলা ফিতা কেটে উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বইমেলা যেন আরও দীর্ঘজীবী ও বেশি বেশি হয়। যেন ডাক পড়ে যায় এখানে বইমেলা হচ্ছে। প্রতিবছরই যেন এই বইমেলা আয়োজন করা হয়।
এ সময় তিনি আবু সাঈদের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আবু সাঈদের সহপাঠীসহ যাঁরা আছেন, আপনারা সকলেই দোয়া করবেন, যেন আবু সাঈদ জান্নাতবাসী হয়।’
বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত যে, আমাদের শিক্ষার্থীরা এ ধরনের কাজে তারা নিজ থেকেই সবগুলো করছে; যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, এ দেশে এ রকম একটি ঘটনা ঘটেছিল।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে