
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবারও নাকচ করে দিয়েছেন আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর জামিন আবেদন নাকচ করে দেন।
গত ৭ অক্টোবর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এর আগেও কয়েকবার নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গাজী নজরুলের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান শুনানি করেন। তিনি আদালতকে বলেন বাদী ও আসামিদের মধ্যে ইতিমধ্যে আপস হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দিলে বাদীর আপত্তি নেই। কিন্তু শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এই মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানও আসামি। তিনি কারাগারে রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফা আট দিন রিমান্ডে শেষে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এরপর ৩০ সেপ্টেম্বর বাদীর সঙ্গে আপস হওয়ায় তাঁকে জামিন দেন ঢাকার সিএমএম আদালত।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
আরও পড়ুন:

রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
৫ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৯ মিনিট আগে
যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।
১২ মিনিট আগে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় গ্রেপ্তার আয়াসসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।
২১ মিনিট আগে