
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কয়েক দফা তাঁর জামিন নামঞ্জুর করেছিলেন।
গাজী নজরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান। আইনজীবী মাহবুবুর রহমান আদালতকে বলেন, বাদী ও আসামিদের মধ্যে ইতিমধ্যে আপস হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দেওয়া হলে বাদীর কোনো আপত্তি নেই।
শুনানির সময় আদালতে ছিলেন মামলার বাদী মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ। বাদী মো. মাসুম বিল্লাহও আদালতকে জানান, গাজী নজরুলের জামিনে তাঁর আপত্তি নেই। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানও আসামি। তিনি কারাগারে আছেন। গত ২২ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বাদীর সঙ্গে আপস হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর মাকসুদা বেগমকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত জুনে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হওয়ায় মরিয়ম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম শেরেবাংলা নগর থানার মানিক মিয়া এভিনিউ এলাকার সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন।
এজাহারে আরও বলা হয়, ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন।
বাদীর ভাষ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় গাজী নজরুল ইসলাম তাঁকে মুঠোফোনে দ্রুত বাসায় যেতে বলেন। বাসায় গিয়ে তিনি অনেক লোকজন দেখতে পান। বাদী জানতে পারেন, ভেতরের একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় বিছানার ওপর মরিয়মের লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাঁদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সারের ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা...
৩ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর খরতৈল সুখিনগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
জীবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামের এক জীবন্ত ও অনন্য দৃষ্টান্ত আলতাফ হোসেন। তবে নিজ গ্রাম ও আশপাশের মানুষের কাছে তিনি পরিচিত ‘দুখু মিয়া’ নামে। জন্মের পর থেকেই তাঁর দুটি হাত নেই। কিন্তু এই চরম শারীরিক প্রতিবন্ধকতাও তাঁর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে। হাত না থাকলেও পা দিয়ে লিখেই তিনি পড়াশোনা শেষ
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মর্জিনা খাতুন (২৯) নামের এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাসলা পিয়ালা এলাকার একটি স্থানীয় পুকুর থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
১২ মিনিট আগে