
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের পর গাজী নজরুলকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সালাউদ্দিন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয় নজরুলকে। গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলকে ৪ দিন ও তাঁর স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়।
পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকসুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলামকে চার দিন করে দুই দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এই মামলার তৃতীয় আসামি ভুক্তভোগীর মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই কক্ষে তার বন্ধু সোহানকে (২৪) রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
৬ মিনিট আগে
রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। গতকাল রোববার দিবাগত গভীর রাতে নগরের আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
৮ মিনিট আগে
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হয়। রানওয়ে সম্প্রসারণসহ কাজ শেষ হওয়ায় আগামী অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ মিনিট আগে