
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশে প্রদর্শন বন্ধে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়।
পরে হাইকোর্ট আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন। ওই দিন সকালে খাস কামরায় সিনেমাটি দেখে আদালত আদেশ দেবেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক-পরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। বাংলাদেশের র্যাব-পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত না।’
এর আগে ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ সম্মেলনে দেশের প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবি জানান।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ...
৪ মিনিট আগে
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন...
৪৪ মিনিট আগে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
১ ঘণ্টা আগে