রাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন—ফাস্ট ফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)। তাদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দোকানের মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিলেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠে অস্থায়ী দোকান বসিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়, এতে নয়নসহ ছয়জন দগ্ধ হন। তবে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ অংশ পুড়েছে এবং শ্বাসনালি দগ্ধ হয়েছে, তাই তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের অবস্থা জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন এবং রোগীদের খোঁজখবর নেন।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
২ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
১৮ মিনিট আগে