
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ৮৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে সীমিত পরিসরে ১২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ সর্বোচ্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এরপরও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৫টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১ এপ্রিল রাত ১২টার পর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মাসকাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো আংশিক চালু রাখা হয়েছে। বিভিন্ন দিনে ৩০ থেকে ৫০টির মতো ফ্লাইট পরিচালিত হয়েছে, যা সংকটের মধ্যেও যোগাযোগ সচল রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার, প্রবাসী যাত্রী চলাচল এবং এয়ারলাইন্স খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী রুটে যাত্রী চাপ বেশি থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
সংশ্লিষ্টরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপরই ফ্লাইট স্বাভাবিক হওয়া নির্ভর করছে বলে জানিয়েছেন তাঁরা।

বরিশালে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রোগীদের ওপর। প্রতি এক ঘণ্টা পর লোডশেডিং হচ্ছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নতুন ভবন এবং জেনারেল হাসপাতালে। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে শত শত রোগী দুর্ভোগে পড়েছে।
১৫ মিনিট আগে
জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৬ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৬ ঘণ্টা আগে