
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
সকালে সালমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলার তদন্ত কর্মকর্তা পৃথক পৃথক আবেদনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন, সালমান এফ রহমানের নির্দেশে কর্তব্যরত পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়ে এবং বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আহত হন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং অন্ন্ আসামিদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় রাতে সালমানকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে