
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে এই আগুন লাগে। কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উপপরিচালক আরও জানান, বস্তির পাশে রাখা রোজিনা পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।

সালেহ উদ্দিন আরও বলেন, বস্তিটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এর মধ্যে এ ঘটনা ঘটল। কাছেই কল্যাণপুর ফায়ার স্টেশন থাকায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
২ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে