
রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাঁরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
এক দিনের রিমান্ড শেষে বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শিব্বির আহম্মেদ। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রোববার তাঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে।
এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি ও তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন।

ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদে ১৪ বছর বয়সী তাওহিদ শেখকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মুড়ির কারখানার মালিক ইশারত মোল্যা ও তাঁর ছেলে মুন্না মোল্যার বিরুদ্ধে। আহত শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
১৬ মিনিট আগে
ঝালকাঠি সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দিতে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আনুষ্ঠানিকভাবে কর্না
২৩ মিনিট আগে
বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।
২৮ মিনিট আগে