
রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
বিকেলে তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শিব্বির আহম্মেদ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি ও তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, এই তিনজন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাঁরা ছিনতাই করার সময় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে আটক হন। তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্য কারা জড়িত আছে, তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি সামুরাই, একটি চাপাতি, ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার,
৩ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ঢাকার লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নদীর একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।
১০ মিনিট আগে