
সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
৮ দিনের রিমান্ড শেষে কামরুল ইসলামকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৯ নভেম্বর কামরুল ইসলামকে রিমান্ডে নেওয়া হয়। এর আগের দিন ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ। এরপর ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন।
মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জন। মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উসকানিতে পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আন্দোলন দমানোর উদ্দেশ্যে হামলা করে এই হত্যাকাণ্ড ঘটায়। এ সময় অনেকেই গুরুতর আহত হন।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে বৃষ্টি কমলেও পাহাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুক্রবার সকালেও পাহাড় ভেঙে মাস্টারপাড়াসহ কয়েকটি এলাকায় ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দিয়েছেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।
৪ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে...
৯ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি জানান, শিগগিরই সংবাদ সম্মেলনে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
২০ মিনিট আগে