
শিশুদের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীর কদমতলীতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করেছে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় দনিয়ার জামাল মিয়ার মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে চুল কাটা ও গোসল করানোর ব্যবস্থাও করা হয়।
মমতা আলোয় শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. সোহাগ (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মাসুদ হাসান লিটন (শিক্ষা অনুরাগী), শাহ আলম মোল্লা (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ), ডা. শাহিন (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়), হালিম শিকদার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), হাজী নজরুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মালেক জোরদার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), ডি এইচ রানা এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম পিলু।
উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে মেধা ও বিচক্ষণ দক্ষতা দ্বারা সব সময় শিশুদের উন্নয়নমূলক ও মানবিক দিক নিয়ে কাজ করতে প্রস্তুত এবং আশাবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আসাদুল শেখ ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হৃদয় ইসলাম চুন্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাংবাদিক হৃদয় ইসলাম, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি সাংবাদিক দেবাশীষ মজুমদার, আবু বকর সিদ্দিক (সবুজ), সাংবাদিক জেসিকা, জাহিদ, কবির শাহ, বিপ্লব, মাইকেল, মুশফিক জ্যোতি, মিরাজ চৌধুরী ছাড়া অন্যান্য সাংবাদিক ও মিডিয়া কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সমাজ সেবকেরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, তাদের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তা করা এবং সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজে মাদক ও সন্ত্রাসমুখী কর্মকাণ্ড প্রতিহত করতে শিশুদের নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ শিক্ষামূলক কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক আশাদুল শেখ। শিশুদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমকে আরও বড় প্ল্যাটফর্মে তুলে ধরার মানবিক চেষ্টা অব্যাহত রয়েছে।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ ঘণ্টা আগে