Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়কে লাব্বাইক বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকা-আরিচা মহাসড়কে লাব্বাইক বাসে অগ্নিসংযোগ
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে বাসে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সাভার থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লাব্বাইক পরিবহনের বাসটি দুই দিন ধরে জোরপোল বাসস্ট্যান্ডে দাঁড় করানো ছিল। আজ বেলা পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে বাসে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে বাসে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নাশকতা এড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের ১০টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তিনি নিজেও ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যেই দুর্বৃত্তরা সবার চোখ এড়িয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ওসি আরও বলেন, বাসটি দুই দিন ধরে জোরপোল বাসস্ট্যান্ডে দাঁড় করানো ছিল। বাসসহ কোনো যানবাহন যাতে বাসস্ট্যান্ড বা নির্জন স্থানে দীর্ঘ সময় ফেলে রাখা না হয়, সে বিষয়ে মালিক ও শ্রমিকদের সচেতন করা হচ্ছে। এরপরও কিছু স্থানে যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে এসব যানবাহনে আগুন দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত