বাসে আগুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসে আগুন দেওয়ার ঘটনার পর উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাস ধরতে হচ্ছে। ঘটনায় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

কুমিল্লায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্পশ্রমিকদের মারধরে নিরব হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনার পর ওই পাম্পের মালিকের একটি বাসসহ তিন বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি স্লিপার বাসে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগা যাচ্ছিল।