
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি।
অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি।
জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দেয়। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন এবং তাঁর মাকে স্বতন্ত্র প্রার্থী করেন। বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি মায়ের পক্ষে প্রচার চালান।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরেরা হচ্ছে মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। এতে গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি প্রয়োজন। এই দুইয়ের সম্পর্ক পরস্পর যমজ ভাইয়ের মতো। ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীর কোথাও নেই। এই দুইয়ের অভাবেই দারিদ্র্য ও বৈষম্য তৈরি হয়। বাধ্য হয়ে মানুষ রাস্তায় নেমে আসে...
৩ ঘণ্টা আগে
অর্পিতা নওশিন (২২) নামের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ হোস্টেলের কক্ষ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে