শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
আলোচনা সভায় ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনূস মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকা যাবে না। বর্তমানে শিক্ষকদের মর্যাদা নেই বললেই চলে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সে জন্য আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে।’
তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার মান তলানিতে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি করেছে। পেটোয়া বাহিনী দিয়ে শিক্ষকদের ওপর নির্যাতন করেছে। শিক্ষকদের চাকরিচ্যুত করেছে।
এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তী সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানান। এ ছাড়াও তিনি সরকারি শিক্ষকদের সম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান; শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ; ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের মর্যাদা নির্ধারণ; চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীতকরণ; কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা বোর্ড পুনঃগঠন এবং শিক্ষা খাতে বাজেটের ২০% বরাদ্দের দাবি জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. আহমেদ জামাল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মুহম্মদ সিদ্দিকুর রহমান খান, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলাম, শিক্ষক নেত্রী অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৪ ঘণ্টা আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৪ ঘণ্টা আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৫ ঘণ্টা আগে