Ajker Patrika

ব্রেক ফেল করে বাস ঢুকে গেল কুর্মিটোলা হাসপাতালে, ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১: ১৮
ব্রেক ফেল করে বাস ঢুকে গেল কুর্মিটোলা হাসপাতালে, ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের
ফাইল ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানো একটি বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। সেখানে ভবনের ধাক্কা খেয়ে বাসটি নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে চাপা পড়ে রেডিসন ব্লু হোটেলের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে ভবনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের ধাক্কায় রেডিসন ব্লু হোটেলের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত