
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর পুরান ঢাকায় নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুসহ (৫৫) আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ মোড়সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
একই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নিজ বাসা থেকে সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গ্রেপ্তারের পর মিঠুকে আদালতে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যসহ থানা, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
২ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
৫ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে