দীর্ঘ প্রায় আট মাস পর আবার পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আট মাস রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমাদের দিক থেকে কখনো ফেরি চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ দেওয়া ছিল না। দিনে-রাতে সব সময় ফেরি চলতে পারবে। গত ১০০ বছরে এই নৌপথে যে ধরনের জলযান চলাচল করেছে তার সবই চলতে পারবে।
জানা গেছে, ফেরি চালকদের খুব সতর্কতার সঙ্গে ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪,১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকালে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ নৌপথে এখন ৮টি ফেরি চলছে। আরও একটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে বেশ চাপ থাকলেও বিকেলে তেমন চাপ নেই। প্রায় ৭০টি যান পদ্মা পারের জন্য অপেক্ষা করছে। এ নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলতে পারে। তবে বর্তমানে ৮টি ফেরি চলছে। কোনো রো রো ফেরি এখনো বহরে যুক্ত হয়নি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও সরাসরি বার্তা দেওয়া হয়েছে, সৌদি আরব...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজির পর অবশেষে বন্ধ হলো অবৈধ টোল আদায়। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই টোল আদায় বন্ধ করে দেয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেনের নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও শেষমেশ প্রকল্পটির বাস্তবায়ন আপাতত হচ্ছে না। চীনা বিনিয়োগকারীর সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বিরোধ না মেটায় চুক্তি বাতিল হওয়ার পথে।
২ ঘণ্টা আগে