অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়।
রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে।
টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।

তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে ঢাকার আশুলিয়ায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
৭ মিনিট আগে
বরগুনার আমতলীর ছোট নীলগঞ্জে তিন একর জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
দুপুরে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যায় নাবিল। খাবার খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। এ সময় মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির নিকট পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সাইকেলটির।
১৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৩০ মিনিট আগে