
মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়ির শৌচাগারের পাশে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা মরদেহ। নিহতের স্বামী রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে ফিরে পুলিশকে জানালে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে তারা।
এ ঘটনায় প্রতিবেশী এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিহতের বাড়ি উপজেলার ঠাকুরকান্দী গ্রামে যায় যায় তারা। আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূ সুমাইয়া আক্তার (৪০) উপজেলার ঠাকুরকান্দী গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী। আটক প্রতিবেশী হলেন- আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮)।
সুমাইয়ার স্বামী মোস্তাক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এক সাথে রাতের খাবার খেয়ে আমি শুতে যাই। আমার স্ত্রী টয়লেট করতে বাইরে যায়। পরে অনেকক্ষণ ধরে সে ঘরে না আসায় আমি বাইরে গিয়ে দেখি- বাথরুমের পাশে পড়ে আছে। গলা রক্তাক্ত।’
তিনি আরও বলেন, ‘সাড়ে ৯টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বলে- সে মারা গেছে। পরে লাশ বাড়িতে নিয়ে আসি। এরপর পুলিশ আসে।’
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রাত ৮টা থেকে ৯টার দিকে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত ব্যবস্থা চলছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে