
বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক একজাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও ন্যাশনাল অ্যালায়েন্স অব হিউম্যানটেরিয়ান এক্টরস (নাহাব) আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমেই করা হয়, সে বিষয়ে বাধ্য ব্যাধ্যকতা রাখার প্রস্তাব করা যেতে পারে। পাশাপাশি দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ করতে যেন স্থানীয় এনজিওগুলো পিছিয়ে না যায়, সে জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এ ছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এনজিওগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে