
গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারুফ মোড়ল (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সারুফ মোড়ল উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের শাহান মোড়লের ছেলে। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের চাচা মাহফুল হাসান হান্নান বলেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিল সারুফ। রোববার সকালে তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে দ্রুত তাকে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছয়টার দিকে সারুফের মৃত্যু হয়েছে।
হান্নান জানান, আজও তার একটি ব্যবহারিক পরীক্ষা ছিল।
স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব পরীক্ষা দিয়েছিল। শুধু কয়েকটি ব্যবহারিক পরীক্ষা দিতে পারেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশে সিসিটিভি ক্যামেরা কিনে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রিটার্নিং অফিসার তথা তৎকালীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা পেয়ে বাকিতে ক্যামেরা কেনা হলেও এ
২ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। গতকাল রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা...
৭ মিনিট আগে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ নারী বিউটি সোমবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এর আগে শনিবার তার ৮ বছর বয়সী ছেলে মারুফ মারা যায়। একই ঘটনায় দগ্ধ রাজমিস্ত্রি মাইদুল সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
২৯ মিনিট আগে