
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (জবি) আজীবন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন। আজ বুধবার আন্দোলনকারীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে—আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যেকোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এই বিজ্ঞপ্তি পড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শুনানোর পর তাঁরা উপাচার্য ভবনের সামনে থেকে সরে চলে যায়।
আরও খবর পড়ুন:

চক্রের সদস্য জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আনিবা জারা কৌশলে লোকমানকে টঙ্গীর পাখির বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন সালমান, আদিব ইসলাম, সবুজ মিয়াসহ কয়েকজন। তারা লোকমানকে আটকে মারধর করে এবং মাদক সেবনের অভিযোগ তুলে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন...
৬ মিনিট আগে
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে প্রাণ গেছে এক কিশোরের। বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে মো. সাজ্জাদ (১৫) নামের ওই কিশোরের। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাবার নাম মো. সাজু। বাড়ি রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকায়।
৮ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক নারীকে (৪৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুঠিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর পুলিশ মো. মুরাদ (৩২) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার...
৩৫ মিনিট আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে র্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ শনিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৩৭ মিনিট আগে