সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এর তদন্তে কোনো অগ্রগতি না থাকায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার আসক এই বিবৃতি দেয়।
সংস্থার নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে উপস্থিত ছিলেন তাদের ৫ বছর বয়সী একমাত্র পুত্র মাহির সারোয়ার মেঘ।
আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পার হয়ে গেলেও এর তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারেনি। আইন ও সালিশ কেন্দ্র (আসক)- এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ও তীব্র নিন্দা জানাচ্ছে।
আসক এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল বলেন, এই ধরণের ব্যর্থতা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের ব্যর্থতারই পরিচায়ক।
বিবৃতিতে বলা হয়, সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে অপরাধীদের শনাক্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হলেও, তার বাস্তবায়ন ঘটেনি।
গত ১২ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০৫ বার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ পিছিয়েছে। হত্যা মামলার তদন্ত শেষ করতে বিলম্ব করায় ইতিমধ্যে দুটি পৃথক আদালত অসন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পর থেকেই ন্যায়বিচার আদায়ে সোচ্চার রয়েছেন তাদের সহকর্মীরা। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না ঘটায় নাগরিক সমাজ হতাশ ও ক্ষুব্ধ।
আসক- এর আশঙ্কা, এ পরিস্থিতি বিচারহীনতার সংস্কৃতির যে ধারণা তা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। আসক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে, সুষ্ঠু তদন্ত এবং বিচার সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি, বিচারের দীর্ঘসূত্রতার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আন্তরিক আহ্বান জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে জাল দিয়ে প্রায় ১৪ লাখ ৫৫ হাজার টাকার মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিমাই হলদারসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জাহিদুল ইসলাম সেলিম (৫৫)।
১৯ মিনিট আগে
গ্রেপ্তার খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
২২ মিনিট আগে
পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১ ঘণ্টা আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১ ঘণ্টা আগে