
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
অপরদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
৪ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বরখাস্তকৃত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৩ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৭ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
২২ মিনিট আগে