
রাজধানীর ডেমরা ও কদমতলীতে পৃথক অভিযানে পুলিশের লুট হওয়া চারটি কাঁদানে গ্যাসের (টিয়ার গ্যাস) গ্রেনেড, দুটি ম্যাগাজিনসহ একটি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে এসব উদ্ধার করে র্যাব-১০।
র্যাব-১০ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা দেখা দিলে সেসব উদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দেয়। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদ পেয়ে সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড-সংলগ্ন পাঁচ কাঠা জঙ্গল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ছাড়া একই রাতে ১টা ৩০ মিনিটের দিকে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকায় জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব।
উদ্ধার করা গ্রেনেড, রিভলবার ও ম্যাগাজিন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে