রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে নিহতের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মাসুদ হাওলাদার (৪৭) পলাতক রয়েছেন।
নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, তাঁরা ৩ ভাই। তিনি ও তাঁর ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তাঁর বড় ভাই স্ত্রী আয়েশা খানম মনি ও দুই সন্তানকে নিয়ে পাশের একটি বাড়িতে থাকেন। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই তাঁদের মেজ ভাই মাসুদ আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
আবু জাফরের স্ত্রী জেসমিন আক্তার এবং অন্যান্য স্বজনেরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়েশা খানমের সঙ্গে মাসুদের কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদ তাঁর স্ত্রীর সঙ্গে কারও কোনো কথা-কাটাকাটি বা ঝগড়া দেখলে তাঁকেই টার্গেট করত। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।
নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে এবং ছেলে বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে গত ১ মার্চ অপরিশোধিত তেল বোঝাই করার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে। পরে বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ায় ২৪ জুন জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুলাই এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে...
১৩ মিনিট আগে
অ্যালগরিদমের যুগেও নিরপেক্ষ সাংবাদিকতায় দৈনিক আজকের পত্রিকা অটল রয়েছে বলে মন্তব্য করেছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাক কামরুল হাসান। আজ শনিবার ৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
১৪ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে