
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশার সঙ্গে আরও অন্তত ১৫ জন শোক জানাতে এসেছিলেন। প্রথমে তাঁকে সামনে আনা হয়। তাঁকে বাধা দিলে পেছনের বাকিরা সরে যান। এর আগের দিন বিকেল থেকে সন্দেহভাজন সাতজনকে ধানমন্ডি প্রবেশপথ থেকে আটক করেছে পুলিশ। তাঁরা ফেসবুকে লাইভ করছিলেন। কেউ কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনী প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা নাশকতা করতে না পারে, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
২০ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
২৭ মিনিট আগে