বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিহতের ঘটনায় তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে এবার র্যাব সদর দপ্তরে গেলেন বুয়েটের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে বুয়েটের একটি বাসে করে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে প্রবেশ করেন। গতকালের মতো প্রায় ৩০ জনের একটি দল র্যাবের তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোড ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ফারদিনের মৃত্যুর ঘটনা তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখেন। প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে বের হয়ে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘তদন্তে পাওয়া ফাইন্ডিংস তারা আমাদের দেখিয়েছে। আমাদের কাছে আলামতগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এগুলোর পেছনে তারা বেশ অ্যাফোর্ড দিয়েছে। তবে কিছু কিছু বিষয়ে গ্যাপ আছে। তারা আরও কাজ করবে বলে আশ্বাস দিয়েছে।’
আলামত যা দেখেছেন, সেগুলো যথেষ্ট বলে মনে করেন কি না—জানতে চাইলে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছে শতভাগ তো করা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কাজ করবে। আমাদের যে পয়েন্টগুলো ছিল আমরা বলেছি। তারা এটা নিয়েও কাজ করবে।’
সর্বশেষ সিদ্ধান্ত কী নেবেন জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিজেরা আলোচনা করে জানাব। তাদের কথা ও চেষ্টা প্রাসঙ্গিক মনে হয়েছে।’
আপনারা তথ্য-প্রমাণে সন্তুষ্ট কি না জানতে চাইলে বলেন, ‘আমরা তাদের চেষ্টায় সন্তুষ্ট, অনেকটা আশ্বস্ত। ডিবির সহযোগিতায় আমরা আশ্বস্ত। আমরা তাদের কাজ ও অগ্রগতিতে সন্তুষ্ট। তারা অনেক কাজ করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।’

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে