
রাজধানীর মধ্য বাড্ডায় ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেছে। তার নাম ফাহিম (১৭)। সে উত্তর বাড্ডা সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ সোমবার বিকেলে মরদেহ শনাক্ত করেন ফাহিমের বাবা আব্দুল হালিম। তিনি বলেন, ‘উত্তর বাড্ডা বাগানবাড়ি নিজের বাড়ি। দুই ভাই এক বোনের মধ্যে ফাহিম ছিল বড়। বিকেলে এক ফোনের মাধ্যমে ছেলের দুর্ঘটনার সংবাদ পাই। এরপর ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পাই।’
বাবা আব্দুল হালিম বলেন, ‘এক মাস আগে ছেলের জোরাজুরিতে মোটরসাইকেলটি কিনে দেই। আজ সেই মোটরসাইকেলেই ছেলের মৃত্যু হলো। সকালে আমরা একসঙ্গে বাজারে যাই। বাজার করে এসে দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে বের হয় ফাহিম। কোথায় গেছিল, তা জানি না। জানতে পেরেছি, মোটরসাইকেলে ফাহিমের এক বন্ধু ছিল। তবে তার বিষয়ে কিছুই জানতে পারি নাই।’
এর আগে, আজ বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাদশা মিয়া জানান, তিনি মধ্য বাড্ডায় ইউলুপের নিচে একটি দোকানে কাজ করেন। হঠাৎ একটা শব্দ পেয়ে ওপরে উঠে ওই কিশোরকে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখেন। আরেক কিশোরকে লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলছেন। এরপর এই কিশোরকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।
বাদশা জানান, তিনি শুনেছেন, একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৫ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৫ ঘণ্টা আগে