
পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের শিকার দাবি করে ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় মামলার মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্যকে চাকরিতে পূর্ণ ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা বহাল আছে, যারা দেয়নি তাদের চাকরিচ্যুত করেছে।
বিডিআর কল্যাণ পরিষদের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঐতিহ্যবাহী এই বাহিনীর সুনাম নষ্ট করেছেন তিনি। কারা কারা নাটের গুরু, কারা কারা এই হত্যার সঙ্গে জড়িত—তাদের শাস্তি হোক। যারা নিরপরাধ জেলখানায় রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা এবং আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক।
পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল বলেন, দীর্ঘ সময় ধরে ন্যায়বিচার চেয়ে আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে গেছি। দ্রুত বিচার কার্যক্রম ও আমাদের চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা বিডিআর সদস্য মোহাম্মদ আলী খান বলেন, পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, যা প্রতিবেদনে এসেছে। কোনোভাবেই এটা বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। শক্তিশালী বিডিআরকে দুর্বল করতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমাদের মিথ্যা মামলায় চাকরিচ্যুত করা হয়েছে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৭ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে