
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই কিশোরের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবার সংঘর্ষে জড়িয়েছে। এ সময় দুলাল (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই এলাকার জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটে ও পেশায় একজন মাছ ব্যবসায়ী।
দুলালের কিশোর বয়সী ছেলের ভাষ্য, গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর সঙ্গে সাজিদ নামের আরেক কিশোরের হাতাহাতি হয়। এ ঘটনা সাজিদ তাঁর মা-বাবাকে জানালে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি বাড়িওয়ালার মধ্যস্থতায় মীমাংসা করে দেওয়া হলেও ফের দুই পরিবারের মধ্যে মারামারি হয়। সাজিদ ও তাঁর চাচাতো ভাই দুলালকে পিটিয়ে আহত করে চলে যায়। দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি হয়। এতে দুলাল আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুলালের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাঁদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গতকাল মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।
৫ মিনিট আগে
সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে যাঁরা নিজেদের অদম্য সাহস, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন, তাঁদের স্বীকৃতি দিতে রাজশাহী বিভাগে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘অদম্য নারী’ পুরস্কার কার্যক্রম। এ বছর পাঁচ নারী এই সম্মাননা পেয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে
১৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে যানজটের সৃষ্টি করেছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কের ওপর ও আশপাশে ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ
১ ঘণ্টা আগে