
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়া এবং মামলার এক নম্বর আসামি শাহরিয়া মাহমুদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানায়, হামলার ঘটনায় নিউগিনি প্রপার্টিজের করা মামলায় শাহরিয়া মাহমুদ এক নম্বর আসামি। আজ রোববার রাজধানীর বেইলি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড ও এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে ইসিবি চত্বর এলাকায় সালমানের স্টুডিও ‘ব্রাউনফিশ’ ও নিউগিনি প্রপার্টিজের অফিসসহ কয়েকটি স্থাপনায় হামলা ও ভাঙচুর হয়। পরে ফেসবুকে ভিডিও প্রকাশ করে বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন সালমান।
এর আগে রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩৫ কাঠার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ আবাসন কোম্পানি এবং অন্য পক্ষ অবসরপ্রাপ্ত একজন সিনিয়র সামরিক কর্মকর্তা। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সামরিক কর্মকর্তার পক্ষে কয়েকজন রাতে জমিটি দখল করতে গিয়ে ভাঙচুর চালায়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কোনো মামলা দায়ের করেননি। সুনির্দিষ্ট মামলা করলে তদন্ত করে দেখা যেত। তা না করে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। তবে এই ঘটনায় তিনি ভিকটিমাইজড হয়েছেন।’
বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি চাঁদাবাজ দল এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। সুনির্দিষ্ট মামলা করলে তা তদন্ত হবে।’ তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্রসহ আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
৬ মিনিট আগে
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চসিমুদ্দিন গ্রামে পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগে