
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন দেন আন্দোলনকারীরা।
তাঁরা বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর চূড়ান্তভাবে আমরা সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু আমাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। লিখিতভাবে আমাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, নেতিবাচক ভেরিফিকেশনের তথ্য বা অযোগ্যতার কারণ প্রকাশ করা হয়নি। এতে করে আমরা চরম মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।’
নিয়োগবঞ্চিত মো. নূর উদ্দিন অভিযোগ করে বলেন, ‘চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না দেওয়ার কারণ আমাদের লিখিতভাবে স্পষ্ট করা হয়নি। পুলিশ ভেরিফিকেশন, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বা এনএসআই প্রতিবেদনে কোনো নেতিবাচক মন্তব্য থাকলে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। অযোগ্যতার পেছনে কোনো প্রশাসনিক নীতি, আইন বা বিজ্ঞপ্তিসংক্রান্ত শর্ত থাকলে তা অবহিত করা প্রয়োজন ছিল। একই প্রক্রিয়ায় অন্যান্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়নি।’
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রমতে, জেলায় ২১৯ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এদের মধ্যে ৬ জন তাঁদের কাগজপত্র জমা দেননি। ১৬২ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগবঞ্চিত হন ৫১ জন প্রার্থী।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, ‘আন্দোলনকারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হবে। পরবর্তী নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
৮ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
১৪ মিনিট আগে
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
১৮ মিনিট আগে