মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চসিমুদ্দিন গ্রামে পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তানিশা ও রায়হান ঢাকার ডেমরার ঠুনঠুরলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকার কুয়েতপ্রবাসী মো. শরীফের ছেলে-মেয়ে।
নিহতদের খালা কামরুন নাহার জানান, মায়ের সঙ্গে চসিমুদ্দিন গ্রামে নানাবাড়িতে আসে যমজ দুই ভাই-বোন। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। খেলার একপর্যায়ে একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় দুজনই পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি শিশু দুটিকে।

কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
৪ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়া এবং মামলার এক নম্বর আসামি শাহরিয়া মাহমুদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না...
৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্তে নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে।
২১ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করতেন তোফায়েল আলম টিটু (৩৫)। সেই পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিপ্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। নারীকণ্ঠে ফোনেও কথা বলতেন। পরে বিভিন্ন কৌশলে ওই তরুণ...
২৬ মিনিট আগে