
রাজধানীতে তিন দিনের ব্যবধানে চার জায়গায় দখলচেষ্টা, অস্ত্রধারীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়।
এর আগে একই দিনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এরও আগে গত বৃহস্পতিবার রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পৃথক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ করেছেন বাড়ির বাসিন্দারা। তাঁদের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি ও পিস্তল ছিল।
বাড়ির বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা মূল ফটক খুলে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় তাঁরা টাকা দাবি করেন। পরে চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে কোপানো এবং সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করা হয়। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। তাঁর ভাতিজা মনির হোসেন বলেন, হামলাকারীদের মধ্যে চারজন বাড়ির মূল ফটকের সামনে এগিয়ে আসেন। তাঁদের দুজনের হাতে চাপাতি ও একজনের হাতে রামদা ছিল। কিছুটা দূরে পিস্তল হাতে আরও একজন দাঁড়িয়ে ছিলেন। তাঁর দাবি, ওই ব্যক্তি অন্যদের নির্দেশনা দিচ্ছিলেন।
মনির হোসেনের ভাষ্য, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তাঁরা চলে যান। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। তাঁর দাবি, প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়ার পরও সমাধান না হওয়ায় তাঁরা আদালতে মামলা করেন। পরে আদালত আদাবর থানাকে তদন্তের নির্দেশ দেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত করে।
মনির হোসেনের ভাষ্য, গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফিরে পান। প্রায় চার মাস তদন্তের পর পিবিআই একটি অভিযোগপত্রও দিয়েছে বলে জানান তিনি। তবে ওই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তাঁরা জানেন না।
ভয় ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে মনির হোসেন জানান, তাঁরা এখন আতঙ্কের মধ্যে আছেন। নিরাপত্তার কারণে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন।

এদিকে গতকাল সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে শতাধিক লোক নিয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

একই দিন রাতে ক্যান্টনমেন্ট থানার নিউগ্রিন হাউজিং এলাকায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
৮ মিনিট আগে
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
১১ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
১৪ মিনিট আগে