Ajker Patrika

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৮
রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম বলেন, মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি ট্যুরিজমের ব্যবসা করতেন। ব্যবসার কাজে ২৫ ফেব্রুয়ারি শান্তিনগর স্কয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদের বাসায় আসেন মাইন উদ্দিন। তবে তাঁর বন্ধু তোফায়েল কক্সবাজার এলাকায় আছেন।

আলিম আরও বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় পুলিশের টিম পাঠানো হয়। পরে বাথরুমের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনা ওই ব্যক্তির পরিবারকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত