নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দিনটিকে স্মরণ রাখবেন, দিনটি ঐতিহাসিক। আজকের এ ছবিটা আপনারা তুলে রাখুন। দুর্নীতি দমন কমিশন ও বটতলার এই ছবিটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে। বিভিন্ন পত্রপত্রিকায় এটি প্রকাশিত হবে। যুগ যুগ ধরে নানা বইতেও এটা প্রকাশিত হবে। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।’ দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আজ রোববার আত্মসমর্পণ করার পর জামিন পেয়ে জজ আদালত প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন তাঁকেসহ আটজনকে জামিন দেন।
আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আপনারা বিবেচনা করুন, দুর্নীতি দমন কমিশন আজকে একটি বিচারে বসল। এটা সঠিক কারণে হয়েছে কি না, সঠিকভাবে হয়েছে কি না।’
তিনি বলেন, ‘চিন্তা করেন তো, এদিনে দুদকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো একজন নোবেল বিজয়ীকে।’
তিনি আবার বলেন, ‘এটা রেকর্ডেড। জাতির অংশ হয়ে থাকবে। এটার জন্য কি আমরা গর্ববোধ করব, নাকি অপরাধ বোধ করব? যারা সারা জীবন খেটে এ প্রতিষ্ঠানের (গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম) জন্য কাজ করে গেলেন, তাঁদেরও মামলার আসামি করা হলো।’
ড. ইউনূস বলেন, ‘আজকের এ ছবিটা আপনারা তুলে রাখুন। দুর্নীতি দমন কমিশন ও বটতলার এটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে। বিভিন্ন পত্রপত্রিকায় এটি প্রকাশিত হবে। যুগ যুগ ধরে নানা বইতেও এটা প্রকাশিত হবে। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।’

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী পুলক দাশকে তুলে নিয়ে কোটি টাকার স্বর্ণালঙ্কার ও ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা লুটের মামলায় সাজু মিয়া নামে এক হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
১০ মিনিট আগে
এক যুগেরও বেশি সময় আগে দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজায় অংশ নিতে শাকিলকে আইনি প্রক্রিয়ায় সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে তাঁর পরিবার।
১ ঘণ্টা আগে
বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমকে তাঁর কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে