
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে গোলাম আশরাফ তালুকদার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং একই সঙ্গে জামিনের আবেদন করেন।
দুপুরের পর শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর থেকে এই তথ্য জানা গেছে।
এই মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে গত ২০ জুন আশরাফসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) গোলাম আশরাফ তালুকদার, বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের দুই সন্ত্রাসী জিসান আহম্মেদ ওরফে মন্টু ওরফে ইমদাদুল হক ও মানিক ওরফে জাফর আহমেদ ওরফে ফ্রিডম মানিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান ওরফে বাবুল ওরফে বাবুল তালুকদার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল ওরফে রানা মোল্লা ওরফে লেংড়া সোহেল, শামসুল হায়দার ওরফে উচ্ছল ওরফে উজ্জ্বল এবং মো. রিফাত হোসেন। কাউন্সিলর মারুফ পরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে নেওয়া হয়।
এর আগে গত ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটভুক্ত ২৪ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। তাঁদের মধ্য আসামি রাকিব ও মোরশেদুল জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন।
২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন।

পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
১৭ মিনিট আগে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন তুরাগ থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার কাছে সাধারণ গ্রাহক ও সরকারি বিভিন্ন সংস্থার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে ৮টি বিশেষ দল গঠন করেছে সংস্থাটি। ফলে গত জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়কে ওয়াসার এক মাসের সর্বোচ্চ আদায় বলে জানানো হয়েছে।
৩৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও পাঁচ কেজি বিস্ফোরকসদৃশ (গানপাউডার) বস্তু উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর এসমা কলেজসংলগ্ন আমবাগান থেকে এসব বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে